যমুনায় নৌকা ডুবি

আরো দুই জনের লাশ উদ্ধার

চৌহালী উপজেলার স্থলচরে যমুনায় ৭৩ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনায় নদীর খাসকাউলিয়া ও কাঠালিয়া থেকে আরো দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। এ দিয়ে মোট ১২ জনের লাশ উদ্ধার হলো। এখনো সাত জন নিখোঁজ রয়েছে। ৫৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, শুক্রবার সকালে খাসকাউলিয়ায় একজন, কাঠালিয়া চরে একজনের লাশ নদীতে ভেসে উঠলে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে পুলিশ।