বশেমুরবিপ্রবি ২ জুন থেকে সীমিত আকারে খুলবে

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পরে ২ জুন থেকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) সীমিত আকারে খোলার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে গত ১৮ মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়টির সকল কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের হল ত্যাগের নোটিশ দেওয়া হয়েছিল।