মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তারের মা ও অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা আয়েশা বেগম ইন্তেকাল করেছেন। শুক্রবার সকালে ঢাকায় নিজ বাড়িতে আকস্মিক অসুস্থ হয়ে পড়লে, হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি মাগুরা সদর উপজেলার পৌর এলাকার কলেজ পাড়ার মৃত কাজী আমিরুল ইসলামের স্ত্রী। তিনি চার কন্যা, দুই পুত্র, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার মাগুরায় জানাজা শেষে মাগুরা পৌর গোরস্থানে দাফন করা হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা সচিবের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।