জাতিসংঘের মহাসচিব এন্টনিও গ্যুতেরেজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব গতকাল শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন এবং আন্তরিক শুভেচ্ছা জানান।’ গতকাল বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল—‘শান্তি রক্ষায় নারী-আমাদের কার্যক্রমগুলোতে তাদের কেন্দ্রীয় ভূমিকা তুলে ধরে।’