ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
ভোলার প্রবীণ সাংবাদিক বাংলাবাজার ফাতেমা খানম কলেজের সাবেক অধ্যক্ষ, দৈনিক ইত্তেফাকের সাবেক প্রতিনিধি আফসার উদ্দিন বাবুল আর নেই। ঢাকার পপুলার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর ভোলা শহরের ওবায়দুল হক কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে ভোলা উকিলপাড়াস্থ গোরস্থানে তাকে দাফন করা হয়।