প্রেমিক-প্রেমিকা স্থির করল তারা বিয়ে করবে, বিয়ের ডেটও ফাইনাল।
প্রেমিক : আমরা বিয়ে করতে যাচ্ছি তার আগে তোমাকে একটা কথা বলে নেওয়া দরকার। আমার কিন্তু অনেক ছোটোখাটো দোষ আছে।
প্রেমিকা : আমার অবশ্য ছোটোখাটো দোষ নেই, একটা বড়ো দোষ আছে। আশা করছি তোমার ছোটোখাটো দোষের সঙ্গে আমার বড়ো দোষটার কাটাকাটি হয়ে যাবে।
প্রেমিক : বড়ো দোষটা কী?
প্রেমিকা : এই যে তোমাকে বিয়ে করতে যাচ্ছি।