দুই সপ্তাহ পর সিএমএইচ থেকে বাসায় ফিরেছেন রওশন এরশাদ

 ‘অনেক ভালো আছি’

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দুই সপ্তাহ চিকিত্সা শেষে বাসায় ফিরেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ। গতকাল শনিবার বাসায় ফিরে ইত্তেফাককে টেলিফোনে রওশন বলেন, ‘এখন অনেক ভালো আছি। অ্যালার্জির কারণে পায়ের গোড়ালিতে ফোসকা উঠেছিল। দুই সপ্তাহ ছিলাম হাসপাতালে। অন্য কোনো সমস্যা নেই।’

সামান্য শ্বাসকষ্ট ও বাম পায়ের গোড়ালিতে অ্যালার্জিজনিত ইনফেকশন নিয়ে গত ১৬ মে সিএমএইচে ভর্তি হন রওশন এরশাদ। এবার রোজার ঈদ তার হাসপাতালেই কেটেছে। সিএমএইচে তার করোনা পরীক্ষাও করা হয়। ১৮ মে করোনার টেস্টের ফলাফল নেগেটিভ আসে।