ঈশ্বরদীতে করোনা আক্রান্ত ছেলের সঙ্গে বিয়ে

বর ও কনের বাড়ি লকডাউন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

ঈশ্বরদীতে করোনা আক্রান্ত ছেলের সঙ্গে এক মেয়েকে গোপনে বিয়ে দিয়ে বিপাকে পড়েছেন পরিবার। বিষয়টি জানাজানি হলে শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী থানা পুলিশ মেয়ের বাবার শহরের ফকিরের বটতলা এলাকার বাড়ি লকডাউন করেছেন। বিয়ের পাত্র ঢাকাতে ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত। শুক্রবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, সন্ধ্যায় পুলিশ পাঠিয়ে শহরে মেয়ের বাবার বাড়িটি লকডাউন করে এবং বাড়ি থেকে কাউকে বাইরে বের না হতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভেড়ামারার ষোলদাগে বরের বাড়িও লকডাউন করা হয়েছে।