বরিশাল অফিস
বরিশালে নতুন করে ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০ জনে। শনিবার সকালে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে জানা গেছে, আক্রান্তদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৯ জন ও পুলিশ পরিবারের এক জন, বাকেরগঞ্জ উপজেলার দুই জন, বানারীপাড়া উপজেলার এক জন, বরিশাল নগরীর চাঁদমারি এলাকার তিন জন, রূপাতলী এলাকার দুই জন এবং আলেকান্দা এলাকার এক জন, আমতলা এলাকার এক জন, ভাটিখানা এলাকার এক জন, নাজির মহল্লা এলাকার এক জন করোনা আক্রান্ত হয়েছেন।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই নতুন আক্রান্ত ২২ ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।