খুলনায় ট্রাকের নিচে চাপা পড়ে রবিউল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রূপসা উপজেলার খান জাহান আলী (রহ.) সেতু (রূপসা সেতু) সড়কের জাবুসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মকবুল শেখের ছেলে। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের শরীয়তপুর শাখার একজন কর্মকর্তা ছিলেন।