কেরানীগঞ্জে করোনায় যুবলীগ নেতার মৃত্যু

কেরানীগঞ্জের থানা যুবলীগ নেতা সিরাজুল ইসলাম মৃধা করোনা আক্রান্ত হয়ে শুক্রবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। সিরাজুল ইসলাম মৃধা কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার বাসিন্দা।

নিহতের পরিবার জানায়, গত তিন দিন ধরে মৃধা জ্বর ও গলাব্যথায় ভুগছিলেন। পরে শুক্রবার তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হলে গতকাল শনিবার ভোরে তিনি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বিকালে সিরাজুল ইসলামের রিপোর্ট পজিটিভ আসে।

মৃধার মৃত্যুতে ঢাকা ৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা শোক জানিয়েছেন।