অসহায়দের জন্য রোটারির ‘আহার প্রতিদিন’ কর্মসূচি অব্যাহত

করোনা মহামারি পরিস্থিতিতে অসহায় মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়ার লক্ষ্যে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ‘আহার প্রতিদিন’ কর্মসূচি অব্যাহত রেখেছে। প্রতিদিন সন্ধ্যায় রাজধানীসহ সারা দেশে এই খাবার বিতরণ চলছে। রোটারি গভর্নর এম রুবাইয়াত হোসেন ও মহাসচিব এ কে এ মনূরুল হুদা পিন্টুসহ নেতৃবৃন্দ এই কর্মসূচি তত্ত্বাবধান করছেন।

উল্লেখ্য, অসহায়, কর্মহীন, নিম্নবিত্ত মানুষেরা ক্ষুধার তাড়নায় ভাইরাস সংক্রমণের আশঙ্কা উপেক্ষা করে খাবারের খোঁজে রাস্তায় বের হচ্ছে। তাদের সহায়তার জন্য রোটারি স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করা প্রোটিন সমৃদ্ধ খাবার বিতরণ করছে।