করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফনে এগিয়ে আসা নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার তার নমুনা রিপোর্টে পজিটিভ আসে। এর আগে তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।
কাউন্সিলর খোরশেদ জানান, আমি গতকাল নমুনার পরীক্ষার রিপোর্ট পেয়েছি। এতে আমার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আমি গতকাল পর্যন্ত ৬১টি লাশ দাফন করেছি। আমি এখন নিজ বাড়িতে আইসোলেশনে আছি। বাড়িতে থেকেই চিকিত্সা নেব। সকলের কাছে দোয়া চাইছি। তিনি আরো জানান, আমি আক্রান্ত হলেও আমার সব কার্যক্রম চলবে। আমার টিম সক্রিয় থাকবে, আমার ফোন চালু থাকবে। আমি যতদিন বেঁচে আছি করোনা যুদ্ধে সবার পাশে থাকব।