ময়মনসিংহ ল্যাবে ১৬৯ টি করোনা নমুনা পরীক্ষায় জামালপুরে নতুন করে আরো ২৮জনের সংক্রামণ শনাক্ত হয়েছে। গত ৩০ মে শনিবার রাত ৮টায় ময়মনসিংহ ল্যাবের রির্পোট অনুযায়ী করোনা পরীক্ষায় জেলার বকশীগঞ্জ উপজেলায় ৯জন, দেওয়ানগঞ্জে ১০জন, ইসলামপুরে ৭জন এবং মেলান্দহে ২জন সংক্রমণ শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত জামালপুর সদরে ৭২জন, মেলান্দহে ৫১জন, ইসলামপুরে ৩৭জন, সরিষাবাড়ীতে ১৮জন, মাদারগঞ্জে ১৪জন, বকশীগঞ্জে ২৩জন এবং দেওয়ানগঞ্জ উপজেলায় ২১জন। সারা জেলায় সর্বমোট ৩৩৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা পরীক্ষায় সর্বমোট ২৩৬জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। তারমধ্যে সুস্থ হয়েছেন সর্বমোট ১০৯জন। মৃত্যু হয়েছে সর্বমোট ৪জন। চিকিৎসাধীন ২ জন এবং মৃত্যুর পর ২জনের শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সিভিল সার্জনের কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মোঃ আনিছুর রহমান।
ইত্তেফাক/আরকেজি