জামালপুরে বাবা-মেয়েসহ ৪জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত ৪জনের মধ্যে সদর উপজেলায় ১জন ও সরিষাবাড়ী উপজেলায় ৩জন রয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪০জন। বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো.মাহফুজুর রহমান সোহান জানান, গত রবিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে করোনাভাইরাস পরীক্ষায় ৪জনের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্ত ওই ব্যক্তিরা নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিল। এ নিয়ে জেলা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪০জন। জামালপুর সদর উপজেলার জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ৩৮বছর বয়সী ১জন। সরিষাবাড়ী উপজেলার ৩জনের মধ্যে পৌর এলাকার সাতপোয়া এলাকার বাসিন্দা ৩৯ ও ২৩ বছর বয়সী বাবা ও মেয়ে। অপরজন একই উপজেলার তারাকান্দি ইউনিয়নের চরপাড়া গ্রামের ২২বছর বয়সী পোশাক কারখানার নারী শ্রমিক। সম্প্রতি সে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছে। ওই ৪জনের করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাদের নমুনা পরীক্ষা করতে দেয়া হয়। পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। জামালপুর করোনাভাইরাসে সর্বমোট ২৪০জন আক্রান্তের মধ্যে ৪জন মারা যায়। এদের মধ্যে ২জন নারী ও ২জন পুরুষ রয়েছে। অপর দিকে আক্রান্তদের মধ্যে হোম আইসেলেশনে থাকা একজন চিকিৎসকের অবস্থা অবনতি হলে তাকে ঢাকায় এবং আরো ৩জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার করা হয়ে ছিল।
ইত্তেফাক/আরকেজি