ঝিনাইদহে আরও ৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫৩ জন করোনায় আক্রান্ত হলো।
সোমবার সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, আক্রান্তদের মধ্যে ২ জন সদর উপজেলায়, একজন হরিণাকুণ্ড ও একজন কোটচাঁদপুর উপজেলায় রয়েছে। খুলনা ল্যাবে নমুনা পরীক্ষার পর আজ সকালে তাদের রিপোর্ট পজিটিভ এসেছে।
ইত্তেফাক/এমআরএম