ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫১তম মৃত্যুবার্ষিকী পালনে সোমবার মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা বাবুল আকতার মঞ্জুর সভাপতিত্ব করেন।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক শাহজাহান বিশ্বাস, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইউনুস আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোতাওয়াকিম বিল্লাহ জিল, সেলিম হোসেন প্রমুখ মানিক মিয়ার কর্মময় জীবনী নিয়ে আলোচনায় অংশ নেন।
আরো পড়ুন: স্বামীর কাছে ফিরতে চাওয়ায় পরকীয়া প্রেমিক খুন করে আসমাকে
তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইত্তেফাক/এএএম