বরিশালে অতিরিক্ত পুলিশ কমিশনারসহ ৪০ জন করোনা আক্রান্ত

বরিশাল অফিস

জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে রবিবার রাতে জানানো হয়, বরিশালে নতুন করে ৪০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এবং কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টরসহ (তদন্ত) সাত পুলিশ সদস্যও রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির সহকারী কমিশনার আ. হালিম। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৯ জনে।

অতিরিক্ত যাত্রী বহনে মাঝ নদী থেকে

লঞ্চ ফিরিয়ে আনা হবে

বরিশালে লঞ্চ ও বাসে স্বাস্থ্যবিধি না মানায় কঠোর নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। সোমবার জেলা প্রশাসনের সভাকক্ষে লঞ্চ ও বাস মালিকদের সঙ্গে সভায় ঐ নির্দেশনা দেওয়া হয়। এ সময় অতিরিক্ত যাত্রী বহন করলে মাঝ নদী থেকে লঞ্চ ফিরিয়ে আনার কথা বলেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।