সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিপূর্ণ এই সময়ে মাস্ক ব্যবহার না করায় ১০ মাস্ক গচ্চা আদায় করছে পুলিশ। সোমবার দুপুরে সৈয়দপুর শহরে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে এই গচ্চা আদায় করেন। এই কাজে সহযোগিতা করছে সৈয়দপুর থানা পুলিশ।
ট্রাফিক বিভাগের পরিদর্শক চৌধুরী নাহিদ পারভেজ জানান, সংগ্রহ করা মাস্কগুলো নিরীহ পথচারী ও রিকশাচালকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, করোনার এই পিক আওয়ারে অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। নইলে পুলিশ আরো কঠোর হবে।