আবশ্যক

আবশ্যক:শহীদ শাহেদ হাজারী কলেজ, ডাকঘর: ছাতিহাটি, উপজেলা: কালিহাতি, জেলা: টাঙ্গাইল এ সরকারি বিধিমোতাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের নবসৃষ্ট ল্যাবসহকারী পদে একজন লোক নিয়োগ দেওয়া হবে। যে কোন শিক্ষাবোর্ড হতে কম্পিউটার/ আইসিটি বিষয়সহ বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ এসএসসি/সমমান পাস। আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি  প্রকাশের তারিখ হতে ১৫ দিনের মধ্যে ৩ কপি ছবি ও ৩০০/- পোস্টাল অর্ডারসহ (অফেরতযোগ্য) অধ্যক্ষ বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো।           সিকে-৮০৮

আবশ্যক:১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এমপিওভুক্ত (উচ্চমাধ্যমিক) ২০১৪-১৫ সেশন থেকে ডিগ্রী অধিভুক্ত এবং ২০১৮-১৯ সেশন থেকে তিনটি বিষয়ে অনার্স চালু রামকৃষ্ণপুর কলেজ, ডাকঘর-রামকৃষ্ণপুর, উপজেলা- হোমনা, কুমিল্লায় সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয় বিধিমোতাবেক শূন্য পদে যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ এবং একজন সহকারী লাইব্রিয়ান, একজন কম্পিউটার অপারেটর আবশ্যক। অধ্যক্ষ পদে ১০০০/-, বাকি পদদ্বয়ে ৫০০/- করে ব্যাংক ড্রাফট (জনতা ব্যাংক) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ২৯-০৬-২০২০ তারিখের মধ্যে সভাপতি বরাবরে দরখাস্ত প্রেরণের অনুরোধ করা হলো।—সভাপতি।   সিএম-২৯৭