পশ্চিম তীর দখল নিয়ে ইসরাইলকে কড়া সতর্কবার্তা সংযুক্ত আরব আমিরাতের

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গার্গাস হুঁশিয়ারি দিয়েছেন, ইসরাইল যদি একক সিদ্ধান্তে ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করার চেষ্টা করে তাহলে মধ্যপ্রাচ্যে শান্তির জন্য ভাল ফল বয়ে আনবে না। তিনি এই দখলদারিত্ব বন্ধ করার আহ্বান জানান। এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গনতাজ বলেছেন, পশ্চিম তীরে দখলের পরিণতির জন্য প্রস্তুত তেলআবিব। এজন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। -রয়টার্স ও আলজাজিরা