৫০০ কোটি টাকার বিশেষ ঋণসুবিধা চায় বারভিডা

করোনা পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকারের কাছে ৫০০ কোটি টাকার বিশেষ ঋণসুবিধা চেয়েছে রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা। একই সঙ্গে বন্দরে আটকে থাকা ৮ হাজার গাড়ির দুই মাসের চার্জ মওকুফ করার দাবিও জানিয়েছে। রবিবার রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।