এটিএম সেবা দিতে পারবে আলাদা কোম্পানি

ব্যাংকের পাশাপাশি আলাদা কোম্পানি খুলে এটিএম বুথ সেবা দেওয়া যাবে। এর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস অপারেটর (পিএসও) হিসেবে লাইসেন্স নিয়ে কোম্পানি গঠন করতে হবে। আর এ ধরনের কোম্পানির ন্যূনতম মূলধন হবে ৪৫ কোটি টাকা। ন্যাশনাল পেমেন্টে সুইচের (এনপিএস) আওতায় থাকা ঐ সব এটিএম বুথ থেকে সব ব্যাংকের গ্রাহক নির্ধারিত চার্জ দিয়ে লেনদেন করতে পারবেন। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে এসংক্রান্ত একটি নীতিমালা জারি করা হয়েছে।