প্রশাসনিক রক্ষণাবেক্ষণে শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা রাখা যাবে

প্রশাসনিক রক্ষণাবেক্ষণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা রাখা যাবে বলে গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর সংক্রমণ রোধের এবং পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সীমিত আকারে সরকারি দপ্তরসমূহ খোলা রয়েছে। এ প্রেক্ষাপটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস শুধু প্রশাসনিক রক্ষণাবেক্ষণের প্রয়োজনে (যথা ছাত্রভর্তি, বিজ্ঞানাগার, পাঠাগার, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) সীমিত আকারে খোলা রাখা যাবে।