লাকসামে করোনা উপসর্গ নিয়ে লোকমান হোসেন (৪৪) নামের এক ফার্মেসি মালিক মারা গেছেন। সোমবার রাত ১১টার দিকে তিনি শহরের পুরাতন বাজারস্থ নিজ বাসায় করোনার উপসর্গ নিয়ে মারা যান।
জানা যায়, লাকসাম পৌর শহরের ৬নং ওয়ার্ডের আওতাধীন পুরাতন বাজারের আবদুস সামাদের ছেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সন্নিকটে সামনিরপুল এলাকায় লোকমান ফার্মেসির মালিক কয়েকদিন থেকে তিনি জ্বর, হাঁচি, কাশি ও শ্বাসকষ্টে ভোগতে থাকায় রবিবার করোনা র্যাপিড রেসপন্স টিমের নিকট নমুনা দেন। রিপোর্ট আসার পূর্বেই সোমবার (১ জুন) রাত ১১টার দিকে তিনি নিজ বাসায় মারা যান। বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে তাকে দাফন করা হয়েছে।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী করোনা উপসর্গ নিয়ে ফার্মেসি ব্যবসায়ী লোকমান হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রিপোর্ট আসলে করোনা ছিল কিনা তা নিশ্চিত হওয়া যাবে।