পাবনার সাঁথিয়ায় সোমবার বিকাল চারটার দিকে একাধিক মামলার পলাতক আসামিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার আতাইকুলা থানার গাঙ্গহাটি মানিকতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে অন্তর (২৫)।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় অন্তর বাড়ির পাশে হাটাহাটি করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দুই হাত শরীর থেকে বিছিন্ন করে ফেলে রেখে যায়। অন্তরের চিৎকারে পরিবারের লোকজন উদ্ধার করে পাবনা মেডিকেল হাসপাতালে নিলে তার অবস্থার অবনতি হলে রাজশাহী নেয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে আতাইকুলা থানার ওসি নাছিরুল আলম জানান, অন্তর চারটি মামলার পলাতক আসামি। তিনি স্থানীয় অস্ত্রধারী সন্ত্রাসী ছিলেন। তদন্ত সাপেক্ষে হত্যার রহস্য বিস্তারিত জানা যাবে।
ইত্তেফাক/এএম