পীরগাছায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

রংপুরের পীরগাছা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা  ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২জুন) সকালে মৎস্য খামার থেকে পানিতে ভেসে থাকা অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- উপজেলার পূর্বপরান গ্রামের আজিজার রহমান (৬০) ও তার ছেলে সুমন মিয়া (২৫)।

আরো পড়ুন: করোনা: একদিনে মৃত্যু ৩৭জনের, নতুন আক্রান্ত ২৯১১

এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১২ টার দিকে আজিজার রহমান ও তার ছেলে নিজ মৎস্য খামারের পুকুরে কলার ভেলায় চড়ে বৈদ্যুতিক বাল্ব লাগাতে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। সারারাত পুকুরের পানিতে ভেসে থাকার পর সকালে পরিবারের লোকজন মরদেহ দুইটি দেখতে পায়। পরে আজিজার রহমানের জামাতা আমিনুল ইসলাম মরদেহ উদ্ধারের চেষ্টা করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এএএম