এটিএন বাংলার ১০ দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার শেষ দিনে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ভালোবাসা চোখের জলে’। রকিব হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কামরুজ্জামান সাগর। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিলয়, নাদিয়া মীম, আ খ ম হাসান, কল্যাণ কোরাইয়া প্রমুখ।