হাচান আলী রাঢ়ি
শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ হাচান আলী রাঢ়ি (৬৪) সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। তিনি স্ত্রী, পুত্র, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর মুলফত্গঞ্জ মাদ্রাসায় তার জানাজা অনুষ্ঠিত হয়। তিনি ১১ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
হাজী মোজাম্মেল হক সরকার
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. মোজাম্মেল হক সরকার (৬০) সোমবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ময়দান, ওয়াক্ফ এস্টেট মার্কেটসহ এলাকার বহু জনহিতকর কাজের সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আবুল হোসেন
নরসিংদী থেকে প্রকাশিত আজকের খোঁজখবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং নরসিংদী প্রেসক্লাবের সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মনজিল এ মিল্লাতের পিতা হাজী আবুল হোসেন (৯০) গতকাল মঙ্গলবার দুপুরে বার্ধ্যক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।