বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার মাঝগ্রাম থেকে ৮২ পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৭৯২ টাকাসহ চার জনকে আটক করেছে র্যাব-৮। সোমবার গভীর রাতে এই অভিযান চালায় র্যাবের বিশেষ দল। আটককৃতরা হলো—জেলার কাজীরহাটের মাঝগ্রামের শাহাজাদা সুমন, খলিসার উত্তরপাড়ের নাসির খান, মেহেন্দিগঞ্জের দড়িরচর খাজুরিয়া গ্রামের মামুন দেওয়ান এবং বরিশাল নগরীর আলেকান্দা কালুশাহ্ সড়কের ঝন্টু খান।
জিজ্ঞাসাবাদ শেষে আটক চার জনকে কাজিরহাট থানায় সোপর্দ করে র্যাবের ডিএডি মো. মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৮।