শাহজাদপুরে বাসচাপায় স্বামী-স্ত্রী ও মেয়ে নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোলে কোচচাপায় ভ্যান আরোহী একই পরিবারের তিন জন নিহত ও আরেক জন আহত হয়েছে। নিহত কানছু সূত্রধর (৪০), তার স্ত্রী আন্না রানী সূত্রধর (৩৫), মেয়ে সীমা রানী সূত্রধর (৭) উপজেলার বাদলবাড়ী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় কানছু সূত্রধরের ছেলে শুভ সূত্রধরকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় উল্লাপাড়ার বালসাবাড়ি থেকে অটোভ্যানযোগে কানছু সূত্রধর পরিবার নিয়ে শাহজাদপুরের নিজ বাড়িতে ফেরা পথে এ ঘটনা ঘটে।