কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে করোনা আক্রান্ত এক রোহিঙ্গা (৭১) বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প ব্লক-সি সাইট-২১-এর বাসিন্দা। তিনি আইসোলেশনে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা ভুঁইয়া। ৩০ মে দিনগত রাতে মারা যাওয়া এ বৃদ্ধই করোনায় মৃত্যুবরণ করা প্রথম রোহিঙ্গা বলেও উল্লেখ করেন তিনি। এ ঘটনায় মৃতের পরিবারের ৯ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রেখে অবজারভেশন করা হচ্ছে।