বাংলাভিশনে তিন নতুন লাইভ অনুষ্ঠান

 

চলতি সপ্তাহে ৩টি নতুন অনুষ্ঠান শুরু হচ্ছে বাংলাভিশনে। ‘সমসাময়িক বিষয় ও বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে স্টুডিওতে উপস্থাপকের উপস্থিতিতে অন-লাইনে অতিথিদের যুক্ত করে এই অনুষ্ঠানগুলো প্রচার করা হবে।’—এমনই জানিয়েছেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ। ‘প্রিয়জন এই সময়ে’ অনুষ্ঠানটি ফেরদৌস বাপ্পী এবং ‘দুর্যোগে ভালোবাসা ছড়াই’ অনুষ্ঠানটি শ্রাবণ্য তৌহিদা উপস্থাপনা করবেন। আরেকটি অনুষ্ঠান ‘করোনায় স্বাস্থ্য সুরক্ষা’। এটি উপস্থাপনা করবেন ডা. আফরিন সুলতানা। আজ থেকে প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে ‘প্রিয়জন এই সময়ে’ ও ‘করোনায় স্বাস্থ্য সুরক্ষা’ অনুষ্ঠানটি শুক্রবার, ‘দুর্যোগে ভালোবাসা ছড়াই’ অনুষ্ঠানটি শনিবার বাংলাভিশনে সরাসরি প্রচার হবে।