আজ বাজারে আসছে ডুয়াল আইভিউ সেলফি ক্যামেরার ফোন ভিভো ভি১৯

ঈদ পরবর্তী চমক হিসেবে দেশের স্মার্টফোন বাজারে আসছে ভিভোর নতুন ফোন ভি১৯। করোনাভাইরাসের প্রকোপের সময়টা কাটছে ঘরেই। আর এই সময়ে ফটোগ্রাফির জন্যে ভি১৯ হতে পারে অন্যরকম অভিজ্ঞতা। কেননা, ছয় ক্যামেরার এই ফোনটিতে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ডুয়াল আইভিউ সেলফি ক্যামেরা।

ফোনটি ৪ জুন  থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। ফোনটির মূল্য ধরা হয়েছে ৩৫ হাজার ৯৯০ টাকা। পাওয়া যাবে স্লিক সিলভার ও গ্লিম ব্ল্যাক রঙে।

ফোনটির র্যাম ৮ জিবি এবং রম ১২৮ জিবি-যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। মাত্র ৩০ মিনিটে ৫৪% পর্যন্ত চার্জ হবে ৪ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারির এই ফোনটি। ফোনটির রেজ্যুলোশন ১০৮০x২৪০০ পিক্সেল। ডুয়েল আইভিউ প্রযুক্তির ডিসপ্লেটি ৬ দশমিক ৪৪ ইঞ্চির। ফোনটির পেছনের চারটি ক্যামেরা যথাক্রমে ৪৮ এমপির প্রাইমারি সেন্সর, ৮ এমপির আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল, ২ এমপির ম্যাক্রো ও ২ এমপির ডেপথ সেন্সর ক্যামেরা। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটি দিয়ে ১২০ ডিগ্রি পর্যন্ত ল্যান্ডস্কেপ ছবি ধারণ করা যাবে। আর ম্যাক্রো ক্যামেরায় মাত্র ৪ সে.মি দূর থেকেও অতি ক্ষুদ্র বস্তুর স্পষ্ট ছবি তোলা যাবে। নতুন এই স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১২ এআইই এসওসি দ্বারা পরিচালিত। এছাড়াও আছে টাইপ সি রিভার্সেবল ইউএসবি।