রাজবাড়ীতে নতুন করে ১২জন করোনায় আক্রান্ত

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলাতে নতুন করে আরও ১২ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। বুধবার বিকেলে রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় ৭৪ জন আক্রান্ত হলো।

রাজবাড়ীর সিভিল সার্জন মো: নুরুল ইসলাম বলেন, ১২২ জনের নমুনার মধ্যে আজ প্রাপ্ত তথ্য মতে ১২ জনের করোনা পজিটিভ। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২ জন, গোয়ালন্দ উপজেলার ১০ জন। নতুন আক্রান্তদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ইত্তেফাক/বিএএফ