রাজশাহীতে মাঠে ধান কাটার গিয়ে বজ্রপাতে রিপন কুমার (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর পবা উপজেলার দাতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিপন উপজেলার দাদপুর গ্রামের মৃত মনোরঞ্জনের ছেলে।
রামেক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে রিপন কুমার মাঠে ধান কাট ছিলেন। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ ও বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে গুরতর আহত অবস্থায় জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/বিএএ