প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে দেশের কয়েকটি জেলার কৃষকদের কাছ থেকে মুগ ডাল সংগ্রহ করছে দেশের শিল্পপ্রতিষ্ঠান প্রাণ। প্রাণ ডাল ভাজা, ডাল মিক্স, প্রাণ হালিম মিক্স ও ডাল তৈরির জন্য চলতি বছর নাটোর, ভোলা, পটুয়াখালী ও বরগুনার চুক্তিবদ্ধ খামারিদের কাছ থেকে মুগ ডাল সংগ্রহ করছে প্রাণ। এ বছর ৫ হাজার মেট্রিক টন মুগ ডাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। মে মাসে শুরু হওয়া এ কার্যক্রম চলবে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত।
প্রাণ এগ্রো বিজনেস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, চলতি বছর ৪ হাজার ৩০০ একরের বেশি জমিতে প্রাণের চুক্তিভিত্তিক কৃষকরা মুগ ডাল চাষ করেছেন। প্রাণের প্রতিনিধিরা কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকা দরে এসব মুগ ডাল সংগ্রহ করছেন। বর্তমানে মুগ ডাল উত্পাদনে প্রাণের ৪ হাজার চুক্তিভিত্তিক কৃষক রয়েছেন।—প্রেস বিজ্ঞপ্তি