ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা নর্থ জোনের ভার্চুয়াল ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী এবং মো. ওমর ফারুক খান। সম্মেলনে আরো বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, মো. সিদ্দিকুর রহমান ও মো. মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, মো. মাহবুব আলম ও মুহাম্মদ সাঈদ উল্যাহ। ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে জোনের শাখাসমূহের প্রধানরা অংশ নেন।—প্রেস বিজ্ঞপ্তি