কলাপাড়ায় ট্রলারসহ ১৫ জেলে আটক

কলাপাড়া (পটুয়াখালী)সংবাদদাতা

সাগর ও নদীতে ৬৫ দিনের নিষেধাজ্ঞার মধ্যে মত্স্য আহরণের দায়ে ট্রলারসহ ১৫ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আন্ধারমানিক নদীর মোহনাসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রলার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃত ট্রলার মালিক ও সব জেলের বাড়ি রাঙ্গাবালীর কোড়ালিয়া এলাকায় বলে জানা গেছে। 

কুয়াকাটা নৌ পুলিশের এসআই কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ সময় ট্রলার থেকে ১২০ কেজি জাটকা ইলিশ ও বেশি কিছু জাল জব্দ করা হয়। পরে ট্রলারের মালিক কাওছার মৃধাকে ১০ হাজার টাকা এবং মাছ আহরণ করার দায়ে আরো ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১৫ জেলের কাছ থেকে মুচলেখা রেখে তাদের ছেড়ে দেন এবং ট্রলারটি আগামী ২৩ জুলাই পর্যন্ত মালিকের ঘাটে জব্দ রাখার নির্দেশনা প্রদান করেন।