সিলেট অফিস
নগরের রিকাবীবাজার এলাকায় ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে অস্ত্রসহ পাকড়াও করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা ঐ দুজনকে গণপিটুনি দেয়। মঙ্গলবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটেছে।
কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া বলেন, ‘স্থানীয় লোকজনের সহযোগিতায় একটি রামদা, একটি চাকু ও ছিনতাই করা মোবাইল ফোনসহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। অন্য আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানান তিনি।