লক ডাউনে মতলব বাজার

মতলব দক্ষিণ ( চাঁদপুর) সংবাদদাতা

করোনা সংক্রমণরোধে মতলব সদর বাজার ১০ দিনের লকডাউনের প্রথম দিন ছিল বুধবার। এদিন বাজারে উপজেলা প্রশাসন থেকে অভিযান পরিচালনা করা হয়। বাজারের প্রবেশ পথগুলোতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শুধু মাস্ক পরিহিত লোকজনকে ঢুকতে দেওয়া হয়। এর আগে গত মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ফাহমিদা হক ৩ জুন থেকে ১৩ জুন পর্যন্ত বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এ সময়ে শুধু ওষুধের দোকান খোলা রাখা যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, বাজারের দুই জন ব্যবসায়ীর করোনা পজিটিভ এসেছে। তারা নমুনা দেওয়ার পরও আইসোলেশনে না থেকে অবাধে বাজারে বিচরণ করেছিলেন। তাই লকডাউন না করলে এ অবস্থায় ভয়াবহ আকার ধারণ করতে পারে।