কিটের অ্যান্টিজেন পরীক্ষা স্থগিত রাখতে গণস্বাস্থ্য চিঠি দিল বিএসএমএমইউকে

নিজেদের উদ্ভাবিত কিটে করোনার নমুনা পরীক্ষায় অ্যান্টিজেনের ফলাফল আশানুরূপ না আসায় ঐ অংশের পরীক্ষা আপাতত স্থগিত রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) চিঠি দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ জানান, তাদের কিটের দুটি অংশ—অ্যান্টিবডি ও অ্যান্টিজেন। এরমধ্যে অ্যান্টিজেন্টের ফলাফল আশানুরূপ আসছে না বিধায় বিএসএমএমইউকে ঐ অংশের পরীক্ষা আপাতত স্থগিত রাখার জন্য চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার এই চিঠি দেওয়া হয়। নতুন করে অ্যান্টিজেনের ডেভেলপের পর সেগুলো আবার বিএসএমএমইউকে দেওয়া হবে।

ফরহাদ জানান, সম্প্রতি জিআর কোভিড-১৯ র?্যাপিড অ্যান্টিজেন টেস্টে নমুনা লালা যথাযথ প্রক্রিয়ায় সংগ্রহে অসামঞ্জস্যতা থাকায় সঠিক ফলাফল নির্ণয়ে জটিলতা তৈরি হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই অ্যান্টিজেন শনাক্তকরণের জন্য যথাযথ লালা নমুনায় থাকছে না বা অন্য বস্তুর মিশ্রণ লক্ষণীয়। সম্মিলিত মনিটরিং টিম এ সমস্যাটি চিহ্নিত করেছে। এই সমস্যা থেকে উত্তরণে ল্যাবে লালা সংগ্রহের পদ্ধতিগত কাজ শুরু হয়েছে, যা শিগিগরই তারা জানাতে পারবেন বলে আশা করছেন। গণস্বাস্থ্যের এ কর্মকর্তা আরো জানান, এজন্য বিএসএমএমইউকে বলা হয়েছে—অ্যান্টিজেনের কাজ আপাতত বন্ধ রাখেন আর অ্যান্টিবডির যেটার ভালো ফলাফল এসেছে, সেটির অনুমোদন দেওয়ার ব্যবস্থা করে দিন। অ্যান্টিজেন অংশের ডেভেলপ করার পর তাদেরও দেওয়া হবে। তখন তাদের ধারণা দেওয়া হবে, কীভাবে লালা সংগ্রহ করতে হবে অথবা কীভাবে কাজ করলে এর ভালো ফলাফল আসবে।

বিষয়টি সম্পর্কে করোনায় আক্রান্ত হয়ে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিত্সাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গতকাল ইত্তেফাককে বলেন, ‘অ্যান্টিজেনের পরীক্ষা খুব সিম্পল। গলার নিচে হাত দিলে দেখা যাবে দুটি গ্রন্থি রয়েছে। গ্রন্থি দুটোকে ঘুরালে থুথু বের হয়। করোনার পরীক্ষার জন্য দরকার হয় থুথুর। কিন্তু তারা (বিএসএমএমইউ) নেয় কফ। এজন্য রেজাল্ট এদিক-ওদিক হয়। পরীক্ষার জন্য যে বস্তু থুথুতে থাকে, তা কফে থাকে না। বিএসএমএমইউ ঠিকমতো থুথু কালেক্ট করতে পারছে না। বলেছি—কীভাবে থুথু নিতে হয় এটা আমরা দেখিয়ে দেব। এজন্য হয়তো দুই দিন সময় লাগবে। এটাই ঝামেলা, এছাড়া কিট নিয়ে অন্য কোনো বিভ্রান্তি নেই।’

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে ডা. জাফরুল্লাহ বলেন, ‘এমনিতে আমি ভালো আছি। তবে বুকে এখনো কফ জমে আছে।