নবীনগরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৪০

নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে গতকাল বুধবার দুই পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ইউপি সদস্যসহ ১২ জনকে গ্রেফতার করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার রাতে মাছ ধরাকে কেন্দ্র করে গতকাল স্থানীয় রিপন মিয়া ও নান্নু মিয়ার দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। গুরুতর আহত পাঁচ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পঠানো হয়েছে। আহতরা হলেন—মো. রব্বানি মিয়া, কাউছার মিয়া, কালু মিয়া, হাফিজ মিয়া, জাহাঙ্গীর মিয়া, আওয়াল মিয়া, সামদানি, শামিম মিয়া, ওবাইদুল্লাহ ও এনাম মিয়া প্রমুখ।  নবীনগর থানার পুলিশ পরিদর্শক মো. রুহুল আমিন জানান, সংঘর্ষের ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মো. আতিকসহ উভয় পক্ষের ১২ জনকে আটক করা হয়েছে। তবে কেউ এখনো কোনো অভিযোগ করেননি।