নীলফামারীতে ট্রেনে কেটে ট্রলি চালকের মৃত্যু

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে আজিজুল ইসলাম (৫২) নামের এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে দারোয়ানী স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের শাহাপাড়া গ্রামের বাসিন্দা।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল ইসলাম ট্রলিতে করে খড় নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় আন্তঃনগর রূপসা ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

এলাকাবাসী অভিযোগ করে বলেন, ‘রেলগেট না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে প্রতিকার চেয়ে কোনো ফল পাওয়া যাচ্ছে না।’

আরও পড়ুনঃ মানবতাবিরোধী অপরাধ: হবিগঞ্জের মধু মিয়াসহ দুইজনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন
 
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

ইত্তেফাক/অনি