যুক্তরাজ্যের ম্যানচেস্টারে নববর্ষ পালনকালে এক পুলিশ কর্মকর্তাসহ তিনজনকে ছুরিকাঘাত করেছে এক ব্যক্তি। সোমবার রাতে ম্যানচেস্টার শহরের ভিক্টোরিয়া রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। বিবিসি, গার্ডিয়ান।
হামলার সময় ঘটনাস্থলে ছিলেন বিবিসির প্রযোজক স্যাম ক্ল্যাক। তিনি জানান, ছুরিকাঘাত করার সময় ওই ব্যক্তিকে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করতে শোনা যায়। পশ্চিমা দেশগুলোর সরকারের সমালোচনাও করেছিলো সে।
পুলিশ কর্মকর্তারা জানান, এটি প্রাথমিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে মনে করা হচ্ছে। কাউন্টার টেররিজম বিভাগ তদন্ত শুরু করেছে। এর বেশি কিছু বলতে রাজি হননি তারা।
আরও পড়ুনঃ কাজের মেয়েকে যৌন নির্যাতনের বর্ণনা দিলেন প্রেসিডেন্ট দুতার্তে, নিন্দার ঝড়
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, ছুরিকাহত নারী ও পুরুষের বয়স ৫০ এর বেশি। অপরজন ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের একজন কর্মকর্তা। এদের অবস্থা ‘গুরুতর’ বলে জানা গেছে।
হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
ইত্তেফাক/টিএস