নর্থ ক্যারোলিনার অনীহা দলীয় সম্মেলনের জন্যে জায়গা খুঁজছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের নির্বাচন উপলক্ষ্যে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন আয়োজনে অনীহা প্রকাশ করেছে নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের সরকার। করোনা ভাইরাসের কারণে তারা এটা করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের ডেমোক্র্যাট গভর্নর রায় কুপার। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন জায়গার অনুসন্ধানে নেমেছেন। খবর বিবিসির

প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় জানিয়েছেন, রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের জন্য তিনি নতুন জায়গা খুঁজছেন। তিনি বলেন, নর্থ ক্যারোলিনা রাজ্য গভর্নরের কারণে আমরা এখন সম্মেলনের জন্য অন্য রাজ্য খুঁজতে বাধ্য হচ্ছি। এদিকে ডেমোক্র্যাট দল তাদের প্রার্থী জো বাইডেনের মনোনয়নের জন্য ভার্চুয়াল কিংবা সীমিত পরিসরে সম্মেলন আয়োজন নিয়ে আলোচনা করছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প তার দলের জন্য এ ধারণা প্রত্যাখ্যান করেছেন। যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান দলের মনোনয়ন ট্রাম্প পাচ্ছেন বলেই নিশ্চিত হওয়া যাচ্ছে।