বকশীগঞ্জে নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত

বকশীগঞ্জে দুইজন স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী বিষয়টি নিশ্চিত করে জানান,আক্রান্তদের মধ্যে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর সর্দারপাড়া গ্রামের একই বাড়িতে ২জন,বকশীগঞ্জ পৌরসভা নামাপাড়া এলাকায় একই বাড়িতে ২ জন,মাঝপাড়া গ্রামে ১ জন,বাজারে ৪ জন, নিলক্ষিয়ার কুশলনগর গ্রামে ১ জন,বাট্টাজোড় হাছিনা গাজী গ্রামে ৭ জন, উঠানোপাড়া ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে স্বাস্থ্যকর্মী ২জন। পুরাতন ৩ জনের শরীরে করোনার পজিটিভ হয়েছে। গত ২৪ ঘন্টায় ১৮ জন শনাক্ত হয়েছে। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জন।

ইত্তেফাক/এমআরএম