কমলগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক স্কুল পড়ুয়া শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় বজ্রপাতে উপজেলার উজিড়পুর গ্রামের জুবেল উদ্দিন (১২) আহত হলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দু’দিন ধরে কমলগঞ্জ উপজেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকালে বজ্রসহ বৃষ্টির সময়ে উপজেলার উজিরপুর গ্রামের আমির আলীর ছেলে জুবেল উদ্দিন ঘরের বারান্দায় অবস্থান করছিল। এসময় প্রচণ্ড শব্দে বজ্রপাত পড়ে। বজ্রপাতের শব্দে জুবেল আহত হলে তাকে দ্রুত কমলগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত জুবেল ভানুগাছ আইডিয়াল কেজি স্কুলের ৭ম  শ্রেণীর ছ্ত্রা এ ঘটনায় মৃতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভুঁইয়া সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার পর তাকে মৃত পাওয়া যায়।

ইত্তেফাক/এমআরএম