নাসিরনগরে আরো ২ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নতুন করে আরো দুই পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তরা সবাই নাসিরনগর থানায় কর্মরত। 

ডা. অভিজিৎ রায় জানান, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো রিপোর্টে ওই ২ জন পুলিশ সদস্যের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। 

আরো পড়ুন: কমলগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন করে আরো ২ জন পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে থানা পুলিশের এক এসআই ও গাড়ি চালকসহ ৩ কনস্টেবল প্রথম শনাক্ত হয়। এ নিয়ে নাসিরনগর থানায় কর্মরত ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

ইত্তেফাক/এএএম