মিরসরাইয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

মিরসরাইয়ে বজ্রপাতে তুহিন নামের এক নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের প্রবাসী বাবুল মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে খৈয়াছড়া ইউনিয়নের পোলমোগরা এলাকায় এই ঘটে।

নিহত তুহিন উপজেলার খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ওই এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে তুহিন জমিতে কাজ করছিলো। এসময় হঠাৎ বজ্রপাতে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন বজ্রপাতে এক স্কুলছাত্র নিহত হওয়ার খবর আমি শুনেছি।

ইত্তেফাক/আরকেজি